সুনামগঞ্জের জগন্নাথপুরে হিউম্যান হেল্প অর্গানাইজেশন জগন্নাথপুর শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতারসামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার পূর্ব ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহের আল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ও সিনিয়র সদস্য আফাজ্জুল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা আব্দুন নুর। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রভাষক মাওলানা বশির আহমদ, প্রভাষক এম শামিম আহমদ, সমাজসেবক ইকবাল হুসেন ও যুক্তরাজ্য প্রবাসী আকবর আলী।
পরে যুক্তরাজ্য প্রবাসী মো. হাবিবুর রহমানকে বাংলাদেশ আগমন উপলক্ষে স্মারক দিয়ে তাকে সংবর্ধনা জানান সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানের প্রারম্ভে কুরআন তিলাওয়াত করেন সদস্য হাফিজ জিলানী ও গজল পরিবেশন করেন সদস্য ইমরান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের তরুণ দায়িত্বশীলগণ। শেষে গরিব ও অসহায়দের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




