জগন্নাথপুরে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০২:৪৪:৫৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে এবং রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি শহরের শুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে স্থানীয় পৌর পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইকড়ইছ সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদসারা সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাইফুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, আজমল হোসেন জামী, ব্যবসায়ী ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, দিনের বেলা পানাহার চলবে না, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। অশ্লীলতা, বেহায়াপনা ও গান-বাজনা বন্ধ রাখাসহ রমজানের পবিত্রতা বজায় রাখতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন