জগন্নাথপুরে মোটরসাইকেল দু*র্ঘটনায় চালক নি*হত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ AM

জগন্নাথপুরে মোটরসাইকেল দু*র্ঘটনায় চালক নি*হত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ০২:৫৯:২৯ AM

জগন্নাথপুরে মোটরসাইকেল দু*র্ঘটনায় চালক নি*হত


সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবরাজ হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবরাজ ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই যুবক জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নাদামপুর পয়েন্ট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ