জগন্নাথপুরে ২১তম ফুটবল অ্যাসোসিয়েশন লীগ সম্পন্ন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ AM

জগন্নাথপুরে ২১তম ফুটবল অ্যাসোসিয়েশন লীগ সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১১:০৮:১৬ AM

জগন্নাথপুরে ২১তম ফুটবল অ্যাসোসিয়েশন লীগ সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ তম উপজেলা  ফুটবল অ্যাসোসিয়েশন লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ইকড়ছই হারুনুর রশিদ (হিরণ মিয়া) স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় ট্রাইবেকারে এস ডি এ ফুটবল একাডেমি শাহারপাড়া তিলককে ৯-৮ গোলে হারিয়ে সামি এন্ড জামি ফুটবল একাডেমি পশ্চিম ভবানীপুর চ্যাম্পিয়ন হয়।

পরে অ্যাসোসিয়েশনের সভাপতি ওলিউর রহমান ওলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিনুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, ২য় পুরস্কার দাতা লন্ডন প্রবাসী মুজিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচ রুহুল আমিন রাহুল, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মশাহিদ আহমেদ ভূঁইয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইঁয়া, ক্রিড়াপ্রেমিক আফজল হুসেন ফজর আলী, ইতালি প্রবাসী নাসিম আহমেদ রুয়েল, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজির, আবু ছালেহ প্রমুখ।পরে চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে দ্বিতীয়  পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেন অতিথি বৃন্দ।

এদিকে, খেলার শুরুর আগে উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত মাহবুবুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।উল্লেখ্য, ২১ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগে ১৬টি দল অংশ গ্রহণ করে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ