সুনামগঞ্জে প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ AM

সুনামগঞ্জে প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০১/০৩/২০২৫ ১১:৫৫:৪৮ AM

সুনামগঞ্জে প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

ছবি : সংগৃহীত


বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই সুনামগঞ্জের মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কোথাও কোথাও জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি , চট বিছিয়ে নামাজ আদায় করেন।

শনিবার (১ মার্চ) রাত এশার নামাজের সময় সুনামগঞ্জের বিভিন্ন মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।    দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরাও।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবিহ নিয়ে এসেছেন। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। নামাজ পড়তে পাঞ্জাবি-পাজামা পড়ে বড়দের পাশাপাশি এ নামাজে এসেছে শিশুরাও।

ষোলঘর কলোনী জামে মসজিদের মুসল্লী মুদাশির হোসেন জিয়াদ বলেন, এক বছর পর কোরআনের মাস এসেছে, রোজা-নামাজের মাস এসেছে। সত্যি অনেক আনন্দ কাজ করছে। আমরা এক সাথে মামা ভাগ্না নামাজে এসেছি। আল্লাহের কাছে চাওয়া ৩০টা তারাবি ও ৩০ রোজা রাখার জন্য কবুল করুন।

সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লী হোসাইন আহমেদ বলেন, ২০ রাকাতে অনেক সময় গেলেও মনে একটা শান্তি কাজ করে। হুজুরের কন্ঠে শরীর ও মনটা ঠান্ডা হয়ে গেছে। এছাড়া এখানে অনেক মানুষের সঙ্গে একত্রে সলাত আদায় করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগে।

রোজার প্রথম দিন সুনামগঞ্জ জেলার সেহরির শেষ সময় ভোর ৪:৫৬ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬: ০০ মিনিট। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।  এছাড়া মর্যাদাবান এই মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। সবশেষ এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করবেন ঈদুল ফিতর।  

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ