জগন্নাথপুরে সয়াবিন তেল উধাও, লেবুর হালি ২০০ টাকা!
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সয়াবিন তেল উধাও, লেবুর হালি ২০০ টাকা!

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১০:১১:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সয়াবিন তেল উধাও, লেবুর হালি ২০০ টাকা!

ছবি: নিজস্ব


অস্থির হয়ে উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের সবজির বাজার।রবিবার ( ২ মার্চ) লেবুর হালি ছিল ২০০ টাকা। এছাড়া বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। বাজারে সয়াবিন তেল উধাও।

জগন্নাথপুর বাজার ঘুরে দেখা গেছে, প্রতিহালি লেবু ছোট আকারের ১৬০-১৮০ টাকা, মাঝারি আকারের ২০০ টাকা। আর বড় আকারের লেবু ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বেড়েছে মাংসের দামও। সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার ২০০ থেকে ২২০ টাকা। লাল মোরগ ৬০০ থেকে ৬৫০ টাকা।এদিকে, ভোজ্যতেলের তীব্র সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফজলু মিয়া নামের এক ক্রেতা বলেন, রোজার একদিন আগেই বাজারে যেন আগুন লেগেছে। সয়াবিন তেল বাজার থেকে উধাও। আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি।

সবজি ব্যবসায়ী শেরন ভাণ্ডারি বলেন, লেবুর সংকট থাকায় আড়তদার থেকে বেশি দামে কিনতে হয়েছে। এর মধ্যে যাতায়াত খরচ রয়েছে। এজন্য একটু বেশি। তবে অন্যসব সবজির দাম বাড়েনি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছুদিন ধরে সভা ও মাইকিংয়ে ব্যাপক প্রচার করছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার তদারকি করা হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন