সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ AM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১১:০০:২৪ AM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহপরান মডেল হাই স্কুল ও মোশাররফ আলী ফ্রি—ক্যাডেট স্কুলের সামনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার (১ মার্চ)  সকালে শাহপরান মডেল হাই স্কুরের প্রধান শিক্ষক জামাল উদ্দিন’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিংকু দে’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম, শিক্ষক নেতা নোমান আহমেদ সাদি, সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী তুহিন, অমিত দাস, হিফজুর রহমান, মোস্তাক আহমেদ, হাফিজ মোস্তাক আহমেদ, মাহমুদ আল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সুনামগঞ্জ—জগন্নাথপুর—ঢাকা আঞ্চলিক মহাসড়ক। প্রতিদিন শত শত ছোট—বড় গাড়ি এই সড়কে চলাচল করছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবন ঝুঁকি নিয়ে এই সড়কপথে আসা—যাওয়া করে। এই সড়কপথে শুক্রবার নাদামপুর গ্রামের সামনে এক যুবক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কে আছে। আমরা অনতিবিলম্বে আমাদের শাহপরান মডেল হাই স্কুল ও মোশাররফ আলী ফ্রি— ক্যাডেট স্কুলের সামনে উভয় পাশে স্পিড ব্রেকার স্থাপনের করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাই।

প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সুনামগঞ্জ—জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবরাজ হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়।  ওই যুবক ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর ছেলে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ