শান্তিগঞ্জে আ*গ্নেয়াস্ত্রসহ ডা কা ত দলের সর্দার গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আ*গ্নেয়াস্ত্রসহ ডা কা ত দলের সর্দার গ্রে ফ তা র

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১১:২৫:৪৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আ*গ্নেয়াস্ত্রসহ ডা কা ত দলের সর্দার গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে(৩৮) গ্রেফতার করা হয়েছে।

রবিবার(২ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার মর্তুজ আলী শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৪টি কার্তুজসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন