জগন্নাথপুরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ AM

জগন্নাথপুরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১১:৩৭:৫৬ AM

জগন্নাথপুরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। রোববার (২ মার্চ) জগন্নাথপুর বাজার মনিটরিং করেন উপজেলা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সাথে নিয়ে ব্রয়লার ও সোনালী মুরগির দোকান মনিটরিং করা হয়। মূল্যতালিকা না থাকায় ৩ জন ব্যবসায়ীকে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের মুদী দোকান ও সবজির বাজার মনিটরিং করা হয়।

মনিটরিং ব্যাপারে উপজেলা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, আমার বিভিন্ন অভিযোগ পেয়েছিলাম। মূলত লেবুর দাম বেশি রাখা হচ্ছে। ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না পাওয়ায় জরিমানা করা যায়নি। তেলের ক্ষেত্রে দেখা যায় নন ব্র্যান্ড এর তেল বাজারে রয়েছে। তবে তীর, ফ্রেশ এই ব্র্যান্ড গুলার তেল নাই, তবে রুপচাদার দুই লিটারের তেল রয়েছে। তাদেরকেও কৃত্রিম সংকট না তৈরীর জন্য সতর্ক করা হয়। মূল্য তালিকার চেয়ে অস্বাভাবিক দামে বিক্রি হলে গ্রাহকদেরকে ভিডিও করে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ