ছাতকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ AM

ছাতকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০৭:১২:৩০ AM

ছাতকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুব্রত দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিথুন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,সহকারী উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী,আসাদ আলী প্রমূখ।

সভায় বক্তারা বলেন সচ্চ ভোটার তালিকার মাধ্যমে বৈষম্য হীন ভাবে যোগ্য ভোটাররা ভোট দিয়ে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তি নির্বাচন করতে পারলেই দেশ এগিয়ে যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ