সিলেটগামী ট্রেনের নিচে পড়ে প্রাণ হারালেন ব্যবসায়ী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সিলেটগামী ট্রেনের নিচে পড়ে প্রাণ হারালেন ব্যবসায়ী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৭:৩৬:৩৭ পূর্বাহ্ন

সিলেটগামী ট্রেনের নিচে পড়ে প্রাণ হারালেন ব্যবসায়ী

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার  বিকেল সাড়ে ৩ টার দিকে শমশেরনগর রেলস্টেশনের লালগোদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্যক্তির নাম, মহরম আলী( ৫৫) । তার বাড়ী হাজীপুর ইউনিয়নের চান্দগাও এলাকার মৃত সুনাউল্যার ছেলে সে পীরেরাবজার ভুসিমাল ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, চট্রগাম  থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মহরম আলী(৫৫) মৃত্যু হয়। এতে তার দেহ কয়েক খণ্ড হয়ে যায়।

পরে শ্রীমঙ্গল রেলওয়ের থানা পুলিশ এস আই দিপক ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার