দিরাইয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া সেই বিএনপি নেতা ব হি ষ্কা র
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ AM

দিরাইয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া সেই বিএনপি নেতা ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ০৭:৪৯:৪৪ AM

দিরাইয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া সেই বিএনপি নেতা ব হি ষ্কা র

ছবি : সংগৃহীত


বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল হওয়া সেই বিএনপি নেতাকে অবশেষে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন।

সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেইজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেইজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়। বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন হাসমত আলী নামের ওই বিএনপি নেতা।

মতবিনিময় সভায় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠে।

যদিও গণমাধ্যমকে দেওয়া হাসমত আলীর বক্তব্য ছিল, আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চার দিন ধরে জ্বরে ভুগছি। অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই। যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ