সুনামগঞ্জের ছাতকে পৌর যুবদলের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এদিকে, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনকে অভিনন্দন জানিয়েছেন পৌর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ইফতার মাহফিল শেষে শহরের ট্রাফিক পয়েন্টস্থ অস্থায়ী কার্যালয়ে সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাচ্চা আবেদীন, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রফিক, পৌর যুবদল নেতা লালু শাহ, ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর যুবদলের সদস্য হামজা হাসান, সৈয়দ তাজ উদ্দিন আহমেদ, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মজনু আহমেদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।
ইফতার মাহফিল পরবর্তী এক অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, জননেতা কলিমউদ্দিন আহমেদ মিলনের হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। দলের প্রয়োজনে নিজেকে নিয়োজিত রাখতে হবে। স্থানীয় কর্মীরা সততার সাথে কাজ করে দলকে এগিয়ে নিতে হবে।
জৈন্তা বার্তা/আরআর




