জগন্নাথপুরে অ*ভিযান, দুই লক্ষাধিক টাকা জরি*মানা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

জগন্নাথপুরে অ*ভিযান, দুই লক্ষাধিক টাকা জরি*মানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০২:৫৯:৫৬ AM

জগন্নাথপুরে অ*ভিযান, দুই লক্ষাধিক টাকা জরি*মানা


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি দোকানকে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের পৌর এলাকার জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকত উল্যাহ এ জরিমানা করেন। অভিযানকালে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।

অভিযানে হাবিব ট্রেডার্সকে সয়াবিনের ডিলিং লাইসেন্স, দোকানে মূল্য তালিকা হালনাগাদ, পণ্যের মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এক লাখ টাকা, মান্না ট্রেডার্সকে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকা ও মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায় কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ৫০ হাজার টাকা, আল্লাহর দান ফলের আড়তে খেজুরের প্যাকেটে মূল্য না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২০ হাজার টাকা, আবু বকরকে (আনারস বিক্রেতা) দোকানে ক্রয় রশিদ না রাখা ও মূল্য তালিকা না থাকায় এক হাজার টাকা, সাদ্দাম হোসেনকে (সবজি দোকানি) লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় দুই হাজার টাকা এবং তাজউল্লাহ সবজির আড়তকে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকত উল্যাহ জানান, মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ