সুনামগঞ্জ জেলা দু র্যো গ ব্যবস্হাপনা কমিটির সভা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

সুনামগঞ্জ জেলা দু র্যো গ ব্যবস্হাপনা কমিটির সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০৭:০২:২৫ AM

সুনামগঞ্জ জেলা দু র্যো গ ব্যবস্হাপনা কমিটির সভা

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন,  সুনামগঞ্জে গত ২০২২ সালে যে বন্যা হয়েছিল, একশ বছরের মধ্যে এইরকম বন্যা হয়নি। সেই বন্যায় সুনামগঞ্জের সরকারি, বেসরকারি বিল্ডিং সহ ব্যক্তিমালিকানাধীন যত বিল্ডিং ছিল, প্রতিটি বিল্ডিং এ বন্যার্তরা আশ্রয় নিয়েছিল। তিনদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, রাস্তা- ঘাট পানির নিচে ছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ ছিলনা। ২০২৪ সালেও ভয়াবহ বন্যা হয়েছে সুনামগঞ্জে। এইজন্য সুনামগঞ্জে পূর্ব প্রস্তুতি খুবই জরুরি। সেই ক্ষেত্রে আমাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করতে হবে। তাছাড়া সচেতনতা বাড়াতে হবে।

অতীতে নির্দিষ্ট একটা সময়ে বৃষ্টি হতো,ঝড়তুফান হতো।সাইকেল মেন্টেন্ট হতো,এখন সেই সাইকেল মেন্টেন্ট হচ্ছে না। সুনামগঞ্জে এই সময়ে বৃষ্টি হওয়ার কথা, অথচ বৃষ্টি নেই। এটা একটা অস্বাভাবিক আচরণ।  আমরা প্রকৃতি এবং পরিবেশ নষ্ট করছি।ইচ্ছে মতো ব্যবহার করছি।এই ব্যবহারের ফল হচ্ছে বর্তমানে বন্যা পরিস্থিতি। বিশেষ করে দুর্যোগ যেন না হয়, আমরা যেন সেই পূর্বের সময়টাতে ফিরে যেতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে, সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে। সুনামগঞ্জে নদী খননের পাশাপাশি খাল খনন করে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক  ( সার্বিক )  সমর কুমার পাল'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়,  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা শিক্ষা প্রকৌশলী অফিসের সহকারী প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন, ইউনিসেফ সিলেট অফিসের সিএফও কাজী দিল আফরোজা ইসলাম, জেলা ব্র্যাক সমন্বয়ক একে আজাদ, ইসলামিক রিলিফ  প্রজেক্ট ম্যানেজার  শ্রী অরুপ রতন দাশ, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার প্রমুখ।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ