জুড়ীতে সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জ রি মা না
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ AM

জুড়ীতে সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জ রি মা না

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০৭:৩৬:৪৩ AM

 জুড়ীতে সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জ রি মা না

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে সয়াবিন তেল মজুদসহ নানা অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

বুধবার (৫ মার্চ ) উপজেলার বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফল, চাউল ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, পাকা মেমো না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, তথ্য গোপন করে সয়াবিন তেল মজুদ, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুলতলা রোডে অবস্থিত মেসার্স দেওয়ানবাগী স্টোরকে ৫ হাজার, মেসার্স ইউনুস মিয়া ফল ভান্ডারকে ৭ হাজার এবং আব্দুল রহমান ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি