জা মা য়া তে ইসলা*মির উদ্যোগে বিনা লাভের দোকান
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ AM

জা মা য়া তে ইসলা*মির উদ্যোগে বিনা লাভের দোকান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১০:১৪:০২ AM

জা মা য়া তে ইসলা*মির উদ্যোগে বিনা লাভের দোকান

ছবি: নিজস্ব


নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিনা লাভের দোকানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া।

গতকাল বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ভানুগাছ বাজারের ইসলামী ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন।

কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা কাজ্বী মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমির এবাদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যবসায়িক শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামী এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রেতারা জামায়াতে ইসলামী এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি