কুলাউড়ায় দেড় শতাধিক ই*য়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রে প্তা র
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ AM

কুলাউড়ায় দেড় শতাধিক ই*য়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রে প্তা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০৬:৫৯:১৪ AM

কুলাউড়ায় দেড় শতাধিক ই*য়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী হবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি