মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০৭:৪৪:০৪ AM

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: মুজিবুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ওই এলাকার আলাই মিয়ার পুত্র আজিজ মিয়া'কে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও  কাশিমপুর পুলিশ ফাড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ