সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য জব্দ করেছে বি জি বি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য জব্দ করেছে বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১১:৫০:০৩ AM

সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য জব্দ করেছে বি জি বি

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় সহ কসমেটিক্স সামগ্রী আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। যার বাজার মূল্য দুই কোটি বিরানব্বই হাজার পাঁচশত টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চারাগাঁও বিওপির বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী জঙ্গলবাড়ী নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫ হাজার ১২৭ টি, প্যান্টের কাপড় ১৫৬ মিটার, ব্লেজারের কাপড় ১ হাজার ২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড় ২০ হাজার ৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯ হাজার পিস আটক করে। তবে, এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি টাকার উপরে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। তিনি বলেন, আটককৃত মালামাল জেলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ