সুনামগঞ্জের জলমহালে ফের লু ট, পু লি শে র সাথে ধাওয়া-পাল্টাধাওয়া
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

সুনামগঞ্জের জলমহালে ফের লু ট, পু লি শে র সাথে ধাওয়া-পাল্টাধাওয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ১২:৪০:৪৫ PM

সুনামগঞ্জের জলমহালে ফের লু ট, পু লি শে র সাথে ধাওয়া-পাল্টাধাওয়া

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে দ্বিতীয় দফা লুট চেষ্টার সময় পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে হয়েছে। এর আগে গত মঙ্গলবার হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে প্রথম দফায় লুটে নেয় জলমহালের মাছ। 

পুলিশ জানায়, শুক্রবার (৭ মার্চ) সকালে দ্বিতীয় দফা জলমহালের আশেপাশে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ সতোয়া বিলে মাছ ধরতে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেয় পুলিশ।

এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর ক্ষেপে যায়। এময় পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জলমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়।

পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। 

জলমহালের মাছ সুরক্ষায় পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে বলে জানায় পুলিশ। সরকারি জলমহালে মাছ না ধরার পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ