কমলগঞ্জে বিদেশি সিগা*রেটসহ দুইজন আ ট ক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ AM

কমলগঞ্জে বিদেশি সিগা*রেটসহ দুইজন আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৪:৫০:১৮ AM

কমলগঞ্জে বিদেশি সিগা*রেটসহ দুইজন আ ট ক

ছবি: নিজস্ব


কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর  উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু(২৮) এবং আধপাশা গ্রামের শংকর দেব(২২) ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৬ মার্চ) রাতে কমলগঞ্জ থানা এলাকার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি MOND ব্র‍্যান্ডের ১০,০০০ শলাকা সিগারেট এবং একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানোর মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এঘটনায় আটককৃত দুই জন ও পলাতক দুইজনসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি