কুলাউড়ায় ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রে প্তা র
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ AM

কুলাউড়ায় ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রে প্তা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ০৭:৩৭:৫৮ AM

কুলাউড়ায় ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তারের পর বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ ও তার ছেলের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে তাদের নিজবাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি