তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভা

জৈন্তাবার্তা প্রতিবেদন

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ১২:০৩:০৭ অপরাহ্ন

তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৬ মার্চ) উপজেলার সিএনআরএস হলরুমে হাউস, এএলআরডি ও সিএনআরএসের আয়োজনে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিশ্বের জলাভূমি সংরক্ষণে জাতিসংঘের আয়োজনে ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারী ইরানের রামসার শহরে এক বিশেষ সম্মেলন হয়। সেখানে গৃহীত হয় রামসার কনভেনশন, পরবর্তীতে এতে বাংলাদেশও স্বাক্ষর করে। দিনটি স্মরণে রাখতে জাতিসংঘের আয়োজনে ১৯৯৭ সাল থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে জলাভূমি নিয়ে কর্মরত উন্নয়ন সংস্থাসমুহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে। No description available.

আলোচনা সভায় জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্য নুরুল হক আফেন্দি। এসময় বক্তব্য রাখেন,  হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সিএনআরএসের কো অর্ডিনেটর সাইফুল চৌধুরী, ফারুক আহমদ, বাবলুল হাসান বাবলু, জাহাঙ্গীর আলম, তুজাম্মিল হক নাসরুম প্রমুখ।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন