ছাতকে কাঁচা রাস্তায় চলাচলে দু*র্ভোগ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

ছাতকে কাঁচা রাস্তায় চলাচলে দু*র্ভোগ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০১:৪৫:১৪ AM

ছাতকে কাঁচা রাস্তায় চলাচলে দু*র্ভোগ

ছবি নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছাতক-দোয়ারাবাজার সড়কের কাড়ইলগাঁও গ্রামের জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইলগাঁও মাদ্রাসার রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন এলাকার লোকজন।

আবেদন সূত্রে জানা গেছে, এ রাস্তা দিয়ে নাইন্দার হাওরে কয়েক হাজার হেক্টর ফসলি জমির ক্ষেতের ফসলরক্ষার জন্য যাতায়াত করে থাকেন কৃষক-কৃষাণীরা। গ্রামবাসীর পাঞ্জেগানা কবরস্থান থাকায় লাশ নিয়ে যাওয়া-আসা করতে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মাদ্রাসায় প্রায় অন্তত শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কর্দমাক্ত রাস্তা দিয়ে যাওয়া-আসা করেন। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার না করলে সামনের বর্ষা মৌসুমে কোমলমতি শিশু শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাদা মাড়িয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে হবে। তাই ২ হাজার ফুট রাস্তায় মাটি ভরাট ও পাকাকরণের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিস নেতা মাওলানা উমায়রুল ইসলাম লস্কর জানান, সড়কটি দ্রুত সংস্কার না করলে মাদ্রাসায় শিক্ষার্থীরা আসতে না পেরে ঝরে পড়ে যাওয়ার ফলে শিক্ষার মারাত্মক ক্ষতি হবে। ফলে এলাকায় চুরি, ডাকাতি ও মাদকাসক্তির হার বেড়ে যাবে।

ইউপি সদস্য সাদিক মিয়া জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি সড়কটি সংস্কারের জন্য। এ সড়ক দিয়ে কৃষকরা হাওরে যাওয়া-আসা করেন। লাশ নিয়ে কবর স্থানে চলাচল ও মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাস্তাটি সংস্কার সময়ের দাবি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চলতি অর্থবছরে না দিতে পারলেও সামনে টিআর-কাবিখা থেকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ