জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০২:০৩:০৬ AM

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


'অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন' - এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মো. অনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। নারীই হবে এ সমাজের মেরুদণ্ড। সকল বাধা-বিপত্তিকে পেছনে ফেলে এই নারীই হবে উজ্জ্বল নক্ষত্র।

তিনি আরও বলেন, আজকের এই নারী দিবসের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক শোষণ-বঞ্চনার পরে আমাদের এই নারী দিবসটি পাওয়া। এ দিনটির গুরুত্বও অনেক। শুধু দিবস পালনের মাধ্যমে নারীর অধিকার সীমাবদ্ধ নয়। দিবস পালনের সঙ্গে নারীর অধিকারের যথাযথ মর্যাদা দিতে হবে। দেশের প্রতিটি সেক্টরে নারীকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে। এটাই আমাদের চাওয়া।

সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ‍সাদ, জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা এলজিডি কর্মকর্তা সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা আকন্দ মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, জমিয়ত উলামা ইসলাম নেতা ফয়েজ আহমেদ, সাংবাদিক গোবিন্দ দেব, নারী চইতি চন্দ উর্মি, সাদেকা বেগমসহ আরও অনেকে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ