ছবি: নিজস্ব
বড়লেখায় আর্ন্তজাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ স্লোগানে শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কার্যালয় সম্মুখে থেকে র্যালি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষি করে। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রশিক্ষক খালেদা আক্তার প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




