অ বৈ ধ সম্পদের মা ম লা য় আ*সামি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ PM

অ বৈ ধ সম্পদের মা ম লা য় আ*সামি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৪:১৪:০৬ AM

অ বৈ ধ সম্পদের মা ম লা য় আ*সামি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর

ছবি : সংগৃহীত


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৯ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫ ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে এমন ধারণায়, এই এমপির স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

এজাহারে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের নামে মোট ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এই সময়ে তার মোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা। এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন।

ফলে মো. এনামুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

গত জানুয়ারি মাসে রাজধানীর বসুন্ধরা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন। তিনি ২০১৯-২০২৪ মেয়াদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি