ছবি: নিজস্ব
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।
আজ রোববার (৯ মার্চ) দুপুরে দিরাই উপজেলার বনভূমি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দিরাই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে বিরোধ ছিলো। আজ স্কুল ও মাদ্রাসার জায়গা জমি নিয়ে একটা পক্ষ বসতে ছিলো, এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়লে উভয়পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ মোট ২৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দুই গ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনায় একটা পক্ষের ১৪ জন গুলিবিদ্ধ হয়েছে, অপর পক্ষের একজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে গ্রামটির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।
জৈন্তাবার্তা / এম সি




