জগন্নাথপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১২:২৪:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে রোববার ( ৯মার্চ) সকাল ১১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মাশালায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও প্রবাস বন্ধু ফোরাম উপজেলা শাখার সভাপতি তাজউদ্দিন আহমদ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জগ্ননাথপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী সঞ্চালনায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জে সাইকোসোশ্যাল কাউন্সিলর নজরুল ইসলাম কর্মাশালায় মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংবাদকর্মী, এনজিও ব্যক্তিত্ব, বিদেশ-ফেরত  অভিবাসীবৃন্দ এই কর্মাশালায় অংশগ্রহণ করেন।

কর্মাশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মাশালায় ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।এতে বক্তব্য রাখেন উক্ত সংগঠন এর সাবেক সভাপতি  ফজর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব, প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপু সেন, খালেদা বেগম, মমতা রানী দাশ, মনিকা রানী দাস,আখি রানী দাশ প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন