জগন্নাথপুরে ভু*য়া সে না মেজরকে আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভু*য়া সে না মেজরকে আ ট ক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ১২:১৬:৩৪ অপরাহ্ন

জগন্নাথপুরে ভু*য়া সে না মেজরকে আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ভুয়া মেজর পরিচয়কারী এক পলাতক সেনা সৈনিক কে আটক করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিছ মিয়া বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত ভুয়া মেজর পরিচয়কারী বাসিদুর রহমান (৩৮) কে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আটক করে।

 আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে এবং তিনি পলাতক সেনা সদস্য।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগম (৪০) এর স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে বসবাস করে ভুয়া মেজর হিসেবে এলাকার লোকজন কে পরিচয় দিয়ে দাপট দেখান। হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তিনি হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হলে তাঁরা সেনাক্যাম্পে বিষয়টি জানান। যার প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব, ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে ভুয়া মেজর বাসিদুর রহমান ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগম(৪০) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ডোন ক্যামেরা,,দুইটি পাসপোর্ট, র্যার-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা,ছুরি, চাকু, উদ্ধার করা হয়। বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায় ছুটিতে এসে পলাতক হন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভূয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন