সুনামগঞ্জে বি এন পি র দুই গ্রুপে সং ঘ র্ষ, প্রা ণ গেল ১ জনের
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ AM

সুনামগঞ্জে বি এন পি র দুই গ্রুপে সং ঘ র্ষ, প্রা ণ গেল ১ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ১১:২১:১৭ AM

সুনামগঞ্জে বি এন পি র দুই গ্রুপে সং ঘ র্ষ, প্রা ণ গেল ১ জনের

প্রতীকী ছবি


সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান।

নিহত মোহাম্মদ আলী ওই এলাকার হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর এর ছেলে।স্থানীয়রা জানান, সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় বিএনপি’র ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হজরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হলে হজরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে। এতে হারুন গ্রুপ পালিয়ে যায়। মাগরিবের নামাযের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে হজরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় পথচারী মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন ও অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনার পরপরেই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ