ধ র্ষ কে র সর্বোচ্চ শা*স্তি মৃ*ত্যুদ ণ্ডের দা*বি তে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বি ক্ষো ভ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৯ AM

ধ র্ষ কে র সর্বোচ্চ শা*স্তি মৃ*ত্যুদ ণ্ডের দা*বি তে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বি ক্ষো ভ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ০৪:৫৯:৪০ AM

ধ র্ষ কে র সর্বোচ্চ শা*স্তি মৃ*ত্যুদ ণ্ডের দা*বি তে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ  বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় ইলিয়াস, সজিব, রাতুল, রাজ, নিয়ন, আশরাফ, মাহি, তাসনিম, সুদিপ্তা চৌধুরী, তানভী, তনুশ্রী, শাহরিয়ার খান, সোহান, ফরহাদ,  নাফি, রোবাইয়া জান্নাত ও অনিক হাসান স্বাধীন সহ সুবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন সুবিপ্রবির শিক্ষার্থী সুরভী চৌধুরী, মো: নিশাদ, তানিম, জাকারিয়া, লাবণ্য, তাকবিলসহ আরও অনেকে৷ 

শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলছে। মাত্র আট বছরের শিশুও নিরাপদ নয়। সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে৷ অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না৷ 

এছাড়াও, এ সমাবেশে তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং দেশের অরাজকতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ