জগন্নাথপুরে বোরো চাষিদের মাঝে বৃষ্টির জন্য হাহাকার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ AM

জগন্নাথপুরে বোরো চাষিদের মাঝে বৃষ্টির জন্য হাহাকার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১১:১৮:৫১ AM

জগন্নাথপুরে বোরো চাষিদের মাঝে বৃষ্টির জন্য হাহাকার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বোরো ধান চাষ করে বৃষ্টির জন্য হাহাকার করছেন স্থানীয় কৃষকরা। দুঃচিন্তার ভাজ পড়ছে কৃষকদের কপালে। উপজেলার কৃষকদের রূপায়িত কৃষি জমিতে আবাদ করা ধানী জমি গুলো ফেটে যাচ্ছে। কৃষি জমি শুকিয়ে ধানের গাছে লালচে হয়ে যাচ্ছে।

বুধবার (১২ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বেশির ভাগ জেলায় চলছে তীব্র খরা ও অনাবৃষ্টি। খাল বিল ও নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ফসলের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একমাত্র পানির জন্য কৃষকের বোরো ধানের ভালো ফলন নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে বহু কৃষক। বৃষ্টি না হলে বোরো ধান ক্ষতি গ্রস্থ হবে বলে কৃষকরা জানান, প্রচন্ড তাপ দাহ তীব্র খরা আর অনা বৃষ্টিতে একদিকে জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে। তেমন অন্য দিকে হুমকি মুখে পড়েছে মাঠে বোরো ধানের ফসল। এতে ধানের ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার কৃষকরা।

হবিপুর এলাকার সইব উল্লা বলেন,আমরা বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে বোরো চাষ করতাম। ধান লাগানো পর থেকে বৃষ্টির অপেক্ষায় থাকতে গিয়ে আমার জমি ও বর্গা জমি ধান নষ্ট হয়ে যাওয়ার পথে রয়েছে। সেচের পানি নিতে বাড়তি টাকা দিতে হয়। তাই বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছি কিন্তু এছাড়া কোনো উপায় নেই।

সৈয়দপুর গ্রামের মোঃ দোলাল আহমদ বলেন, বাজার থেকে ঘরে এনে সার রাখা হয়। জমিতে পানি না থাকায় দিতে পারছি না কিন্তু বৃষ্টি জন্য অপেক্ষায় আছি। সময়মতো সার দিতে না পারলে বোরো ধানের গাছে পুষ্টি পাবে না। পুষ্টি জন্য ফসল ঘাটতি দেখা দেবে।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, বোরো ফসলের পাশাপাশি সবজির জন্যও বৃষ্টি খুবই উপকারী। চলমান সময়ে বৃষ্টি হলে ফসলের জন্য ভালো হবে। এবার জগন্নাথপুরে ২০ হাজার ৪শ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় অনেক জায়গায় কৃষকের জমি পানি শুকিয়ে যাচ্ছে। কৃষক অনেক জায়গায় সার প্রয়োগ করতে পারছে না। ফলনে ঘাটতি দেখা দিতে পারে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ