ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাচন অফিসের সামনে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় জগন্নাথপুর নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে জগন্নাথপুর নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথপুর নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন ও ১৩ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার খলিল আহমদ বলেন, 'এনআইডি তো ভোটার রেজিস্ট্রেশনের একটা বাইপ্রোডাক্ট। ১৭ বছর ধরে ইসি কর্মকর্তারা শ্রম দিয়েছেন, সারাদেশে নেটওয়ার্ক ডেভলপ করছেন। সার্বিক বিষয়গুলো সরকার ডেফিনেটলি বিবেচনায় নেবে। ইনফরমেশনের একটা গ্যাপ থাকতে পারে বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি।।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন ( অফিস সহকারী) মোঃ শিপন মিযা বলেন, 'এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, সবার সম্মতিতেই কাজটা করছি।ৃআই এম নট দ্য আলটিমেট ডিসিশন মেকার। আমি ইসিকে রিপ্রেজেন্ট করি, ইসির পক্ষে কথা বলতে পারি। সরকারের কাছে অবস্থান তৈরি করতে পারি। সরকার তো অনেক উপরের ব্যাপার। আমরা সাংবিধানিক সংস্থা। আইন যদি সরকার করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
জগন্নাথপুর নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটার লুৎফে তাহমিনা ( স্ক্যানিং অপারেটর) রাজন দাশ ( পরিচ্ছন্নতা কর্মী) শহিদ নুর
(নৈশ প্রহরী)৷হাবিব সারোয়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




