মায়ের সঙ্গে ঈদ করা হলো না জগন্নাথপুরের প্রবাসী নুর আলীর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ AM

মায়ের সঙ্গে ঈদ করা হলো না জগন্নাথপুরের প্রবাসী নুর আলীর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১০:১৩:৫৯ AM

মায়ের সঙ্গে ঈদ করা হলো না জগন্নাথপুরের প্রবাসী নুর আলীর

ছবি: নিজস্ব


ব্যবসার কাজে ঢাকায় গিয়ে এক সড়ক দুর্ঘটনায় হারালেন  সুনামগঞ্জের জগন্নাথপুরের যুক্তরাজ্য প্রবাসী নুর আলী (৪২)। রাজধানীর একটি হাসপাতালে ৯দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ)বেলা আড়াইটায় গ্রামের মাদসারা মাঠে তাঁর জানাজা নামাজ শেষে পারাবারির কবরস্থানে দাফন করা হয়। ওই প্রবাসী জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর এলাকার মৃত হাজী তৈয়ব আলীর ছেলে।

জানা যায়, মা সহ স্বজনদের সঙ্গে  ঈদ করতে দুই সপ্তাহ আগে স্ত্রী সন্তান দিয়ে যুক্তরাজ্য থেকে গ্রামের বাড়িতে ফিরেন প্রবাসী নুর আলী। গত ৪ মার্চ ব্যবসার কাজে ঢাকায় যান তিনি। ওই দিন রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। বুধবার  রাতে তাঁর লাশ গ্রামের বাড়িতে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

প্রবাসী নুর আলীর চাচাতো ভাই বিলাল হোসেন, তিনি প্রবাসী হলেও দেশে তাঁর বিভিন্ন ব্যবসা রয়েছে।  মা ও স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য দেশে  এসেছিলেন।একটি কোম্পানির সঙ্গে ব্যবসার কাজে ঢাকায় গিয়েছিলেন।

সেখানে বাসের ধাক্কায় গুরুত্ব হন।পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জানান, মৃত্যু তিনি মা, স্ত্রী ৩ ছেলে ২ মেয়ে ও এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ জানাজা শেষে পাবাবারিক কবরস্থানে দাফন হয়েছে তাঁকে।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহীন বলেন, খুবই ভালো একজন মানুষ ছিলেন নুর আলী। তাঁর মৃত্যুতে এলাকায় মানুষ শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ