জামালগঞ্জে ডা কা ত দলের হা*না
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে ডা কা ত দলের হা*না

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন

জামালগঞ্জে ডা কা ত দলের হা*না

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এক পল্লীতে গভীর রাতে ডাকাত দলের হানা। এ সময় এক ঘণ্টার ব্যবধানে দুই গ্রামে ডাকাতির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা ও বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাগুজা গ্রামে রাত প্রায় ১২ টার দিকে ২০/২৫ জনের একটি দল কালো টুপি পড়ে দেশীয় অস্ত্রসহ ট্রলি গাড়ি  ও মোটরসাইকেল চড়ে ডাকাতির উদ্দেশ্য প্রবেশ করে। এসময় কালাগুজা গ্রামের মো. মুখলেছের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য আক্রমণ করলে পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে গ্রামে ডাকাত দল ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তাৎক্ষণিক মুহুর্তে ডাকাত প্রতিরোধে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে গ্রামবাসীকে এলোপাতারি আঘাত করতে থাকে। এতে ডাকাতদের হাতে থাকা রামদা, বল্লমের আঘাতে গ্রামের ৩ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ধাওয়া খেয়ে সাথে থাকা ৪ টি মোটরসাইকেল ও ১টি ট্রলি ঘটনাস্থলে ফেলে যায় ডাকাত দল। পরে যাওয়ার পথে সুখাইড় উত্তর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে পূনরায় হানা দেয় ধাওয়াকারী ডাকাত দল। এসময় সেখান থেকেও ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

এব্যাপারে জামালগঞ্জ থানার ওসি তদন্ত আরিফ উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবং ফেলে যাওয়া দেশীয় অস্ত্রসহ সকল মালামাল জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন