জগন্নাথপুরে বিদেশি রি*ভলবার উ*দ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদেশি রি*ভলবার উ*দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০২:৪৭:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদেশি রি*ভলবার উ*দ্ধার


সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‌্যাব-৯, সিলেট। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জগন্নাথপুর থানাধীন শ্রীরামসি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত জগন্নাথপুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন