সুনামগঞ্জে ১০ কেজি গাঁ*জাসহ গ্রে*প্তার ১
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ AM

সুনামগঞ্জে ১০ কেজি গাঁ*জাসহ গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ০২:৫৮:৪৭ AM

সুনামগঞ্জে ১০ কেজি গাঁ*জাসহ গ্রে*প্তার ১


সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

শুক্রবার র‌্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মল্লিকপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কামরুল হাসান (৪২)। 

র‍্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে জব্দকৃত আলামতসহ সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: