ছাতকে ইসলামি আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ AM

ছাতকে ইসলামি আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৫ ১০:০৯:১২ AM

ছাতকে ইসলামি আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে ইসলামি আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম পলাশী।ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মির্জাসাজিদুর রহমান মামুন ছাতকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ইসলাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত,  ইসলামি আন্দোলন জেলা মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি হুসাইন আল- হারুন, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির,সহ- সভাপতি মাওলানা ফজলুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার জেনারেল সেক্রেটারি জাকির হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এহসানুল মাহবুব জুবায়ের।এ সময় সভায় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,  একতলা বালু সমিতির সভাপতি আব্দস ছাত্তার, বিএনপি নেতা আব্দুর রশিদ, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদার, মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, মাওলানা আসাদ আহমদ প্রমূখ।দোয়া পরিচালনা করেন সিমেন্ট কোম্পানি সুরমা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকির হোসেন। ইফতার মাহফিলে উলামায়ে কেরাম,সূধী জন,রাজনীতি বিদ ও ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ