ছাতকে মাদ্রাসা ছাত্রীকে ধ র্ষ ণে র চেষ্টায় বখাটে গ্রে প্তা র
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১০ AM

ছাতকে মাদ্রাসা ছাত্রীকে ধ র্ষ ণে র চেষ্টায় বখাটে গ্রে প্তা র

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৬:২৭:১৪ AM

ছাতকে মাদ্রাসা ছাত্রীকে ধ র্ষ ণে র চেষ্টায় বখাটে গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার চেষ্টা ধামাচাপা দেয়ার অভিযোগে উপজেলার জহির পুর গ্রামের বখাটে যুবক মোঃ সাবুল মিয়ার বাড়িতে ভাংচুর করেছে উত্তেজিত  জনতা। শুক্রবার দিবা গত রাতে ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার রাতেই বখাটের ঘর-বাড়ি ভাংচুরের পর এলাকায় তার গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ মিছিল করেছে ছাত্র- জনতা। শেষ পর্যন্ত গভীর রাতে পুলিশ বখাটে মোঃ সাবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় । ভিকটিমকে উদ্ধার করে তার পিতা- মাতার  জিম্মায় রেখে শনিবার সকালে  ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় একাধিক সুত্রে জানাগেছে শুক্রবার (১৪ মার্চ) সকাল 

৮.০০ টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থী  (১০) গ্রামের মসজিদ সংলগ্ন মাদ্রাসায় কোরআন শিক্ষা কেন্দ্রে পড়তে যাওয়ার পথে একই গ্রামের মৃত ছমরু মিয়ার বখাটে ছেলে মোঃ সাবুল মিয়া (২৫) ওই শিশু  শিক্ষার্থীকে মাদ্রাসার দু 'তলায় নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে । 

এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটে মোঃ সাবুল মিয়া। দিনব্যাপী ঘটনা গোপন রেখে সমঝোতার চেষ্টা করেন সাবেক ইউপি সদস্য সহ গ্রামের একটি মহল। এক পর্যায়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি গ্রাম জুড়ে জানাজানি হয়। ঘটনার খবর পেয়ে রাতে বখাটে মোঃ সাবুল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর করে এলাকাবাসী৷ এসময় তারা বখাটে যুবককে গ্রেফতারের দাবিতে এলাকায়

বিক্ষোভ মিছিল করে। জাহিদপুর ক্যাম্প ও জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এদিকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ভোররাতে দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক মোঃ সাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ।

জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন,ভিকটিমের পিতা সানো মিয়া বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং ২০) দায়ের করেন।এ মামলায় ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে ভিকটিমকে সিলেট এম এ জি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)পাঠানো   হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ