সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার শাখার ঈদ উপহার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার শাখার ঈদ উপহার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ১০:৪৬:১১ AM

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার শাখার ঈদ উপহার

ছবি: নিজস্ব


সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। রোববার ১৬ মার্চ মৌলভীবাজার সদর থানার, জগন্নাথপুরের রশিদিয়া এতিমখানা হিফজুল কুরআন মাদ্রাসা এর শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়।

আইএফআইসি ব্যাংকের মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম এর  উপস্থিতিতে এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.বি. ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক নূরুল ইসলাম কামরান এবং সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে এলাকার আরো অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি