জামালগঞ্জে জলমহাল পুনঃখনন ও বৃক্ষ রোপন কাজের উদ্বোধন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ AM

জামালগঞ্জে জলমহাল পুনঃখনন ও বৃক্ষ রোপন কাজের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ১০:৪৮:৩২ AM

জামালগঞ্জে জলমহাল পুনঃখনন ও বৃক্ষ রোপন কাজের উদ্বোধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে জলমহাল পুনঃখনন ও বৃক্ষ রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভীমখালী ইউনিয়নের দিরাই চাতল লম্বা বিল উন্নয়ন স্কিমের আওতায় পুনঃখনন ও বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি) মো. কামরুল হাসান। 

এব্যাপারে জামালগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি) মো. কামরুল হাসান বলেন, দিরাই চাতল লম্বা বিল উন্নয়ন স্কিমের আওতায় জলমহালের কোন অংশে বনায়ন না থাকায় সরকারি স্বার্থে মৎস্য অভয়াশ্রম সৃজনের উদ্দেশ্যে বনায়ন ও পুনঃখনন করার প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের তদন্ত পূর্বক খনন ও বৃক্ষ রোপনের জন্য জেলা প্রশাসক মহোদয় অনুমতি প্রদান করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভীমখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কাজী, উপজেলা ভূমি অফিসের নাজির মো. ছবির হোসেন, অফিস সহায়ক মো. রজব মাহমুদ অন্তর, বিলের ইজরাদারসহ গনমাধ্যমকর্মীগন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ