ফেয়ার ফেইস জগন্নাথপুরের গণ-ইফতার সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ফেয়ার ফেইস জগন্নাথপুরের গণ-ইফতার সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১২:০০:১৩ অপরাহ্ন

ফেয়ার ফেইস জগন্নাথপুরের গণ-ইফতার সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সম্মানে আয়োজিত জগন্নাথপুরের সামাজিক, সাসংস্কৃতির ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইসের ব্যতিক্রমী গণইফতার হয়েছে। রবিবার (১৬ মার্চ) জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গনে গণইফতার হয়েছে।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত গণইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, পৌর আল-ইসলাহ'র সেক্রেটারি মুফতি মাওলানা বদর উদ্দিন আল-আমিন, আবু সাঈদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এম. শামসুজ্জামান কবির, ফেয়ার ফেইস জগন্নাথপুরের মহাসচিব এম. শামীম আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ। ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের ইমাম মহোদয়ের কল্যাণকামী দোয়ার মাধ্যমে ইফতার কর্মসূচি সম্পন্ন হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন