জগন্নাথপুরে শয়নকক্ষে মিললো যুবকের ঝুলন্ত লা*শ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ AM

জগন্নাথপুরে শয়নকক্ষে মিললো যুবকের ঝুলন্ত লা*শ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০১:১৫:০৮ AM

জগন্নাথপুরে শয়নকক্ষে মিললো যুবকের ঝুলন্ত লা*শ

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শ্রীভাস সরকার (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১৬ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীভাস সরকার ওই গ্রামের গোপাল সরকারের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে শ্রীভাস তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। পরদিন সকালে ওই যুবকের বোন শুক্লা সরকার তাকে ডাকতে গিয়ে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ