কারা ফেলে গেছে পু লি শে র এতো পোশাক?
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ AM

কারা ফেলে গেছে পু লি শে র এতো পোশাক?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১০:৪৫:০৯ AM

 কারা ফেলে গেছে পু লি শে র এতো পোশাক?

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত শনিবার রাতে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারসংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়।

ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, স্থানীয়রা এতগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে এ বিষয়টি পুলিশকে জানালে তারা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায়। এতে এলাকার মানুষ চরম আতঙ্কিত বলেও জানান তিনি। কারণ গেল কয়েক দিন আগে পুলিশ জানিয়েছিল আমার ইউনিয়নে ডাকাত হানা দিতে পারে। এমন খবরে আমরা সতর্ক অবস্থানে থাকায়, ডাকাতরা হয়তো কোনো সুযোগ না পেয়ে এ পোশাকগুলো ফেলে চলে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ গণমাধ্যমকে জানান, সপ্তাহখানেক আগে একটি ডাকাত দল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ