বৃটেনে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের যুবক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ AM

বৃটেনে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের যুবক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ১১:৪৪:০১ AM

বৃটেনে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের যুবক

ছবি: নিজস্ব


যুক্তরাজ্যের বার্মিংহামের ইউটিলিটা এরিরায় “Badminton England YONEX Grassroots Coach of the year award 2025” জয়ী হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের আলহাজ্ব আব্দুল মুতলিবের বড় ছেলে আবু বক্কর সিদ্দিকী ভূঁইয়া।

গত ১৫ মার্চ তাঁকে এওয়ার্ড প্রদান করা হয়। তাঁর এ অবদানের জন্য বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। আবু বক্কর সিদ্দিকী ভূঁইয়া গত ১০ বছর ধরে সাউথ শিল্ডসের Ocean Badminton Academy অনুপ্রাণিত ও প্রশিক্ষণ প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রতি সপ্তাহে অসংখ্য তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে আসছেন। ব্যাডমিন্টনের প্রচারে তিনি যে সময় ব্যয় করেন তা ব্যাডমিন্টন এবং যুক্তরাজ্যের স্থানীয় সম্প্রদায়ের জন্য উপকারী।

তরুণ প্রজন্মের কাছে একজন অসাধারণ রোল মডেল। স্থানীয় ক্রীড়াবীদদের মতে “আবু বক্কর ভূইয়ার মতো ব্যক্তিত্ব না থাকলে, আমাদের পরবর্তী প্রজন্মের কোচ পেশায় আসত না”। Holly Robson (ব্যাডমিন্টন ইংল্যান্ডের পক্ষ থেকে) বলেন, আমাদের খেলাধুলায় আবু বক্কর ভূইয়ার মতো তৃণমূল পর্যায়ের কোচদের সংখ্যার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ, যারা আমাদের সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনেন, আমাদের খেলার প্রথম অভিজ্ঞতা প্রদান করেন এবং সারা দেশে ব্যাডমিন্টনে অংশগ্রহণকে এগিয়ে নিয়ে যান।

আমাদের খেলাধুলায় এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের প্রতি আবু বক্কর ভূইয়ার অব্যাহত প্রতিশ্রুতি এবং সময় উৎসর্গ করার জন্য তাকে ধন্যবাদ জানায় Badminton All England।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ