৭ দিনের মধ্যে ধ র্ষ ণে র সর্বোচ্চ শাস্তি মৃ ত্যু দ ণ্ড কার্যকর দাবিতে জগন্নাথপুরে বি ক্ষো ভ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ AM

৭ দিনের মধ্যে ধ র্ষ ণে র সর্বোচ্চ শাস্তি মৃ ত্যু দ ণ্ড কার্যকর দাবিতে জগন্নাথপুরে বি ক্ষো ভ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ০৭:১৫:৩১ AM

৭ দিনের মধ্যে ধ র্ষ ণে র সর্বোচ্চ শাস্তি মৃ ত্যু দ ণ্ড কার্যকর দাবিতে জগন্নাথপুরে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


৭ দিনের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর ও সম্প্রতি মাগুরার আছিয়ার ধর্ষণকারীসহ সারা দেশে সকল ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে সমাজকর্মী আলী আকবরের সভাপতিত্বে ও তাহের আল হামিদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, মাওলানা আবু আবু আইয়ুব আনসারী, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বদর উদ্দিন আল-আমিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সমাজকর্মী বেলাল আহমদ, শাহিনুর রহমান, শিক্ষার্থী নাসির উদ্দিন।

প্রতিবাদ সভায় বক্তারা ধর্ষণের ঘটনায় দ্রুত আইনি প্রক্রিয়া শেষে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ