মুঠোফোনে ছবি দেখে সাংবাদিক শাহজাহানের উপর দু*র্বৃ ত্ত*দের হা*মলা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

মুঠোফোনে ছবি দেখে সাংবাদিক শাহজাহানের উপর দু*র্বৃ ত্ত*দের হা*মলা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১১:১০:৪৯ পূর্বাহ্ন

মুঠোফোনে ছবি দেখে সাংবাদিক শাহজাহানের উপর দু*র্বৃ ত্ত*দের হা*মলা

ছবি: নিজস্ব


দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: শাহজাহান মিয়ার এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।

গতকাল মঙ্গলবার ১৮ মার্চ অনুমান রাত সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদের ওজু খানার ভেতর ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হয়ে পাশের অজু খানায় যান। অজু খানার সবদিক লোহার গ্রীল দিয়ে আটকানো। শুধু পূর্বদিকে প্রবেশের গেইট রয়েছে। অজু খানায় প্রবেশের পর উৎপেতে থাকা ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছন দিয়ে  প্রবেশ করে। এসময় মুঠোফোনে থাকা ছবি দেখে দুর্বৃত্তরা সাংবাদিক শাহজাহানের উপর হামলা চালায়। শাহজাহানের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে পাশে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের প্রত্যেকের মুখে মাস্ক পড়া ছিল। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা