সুনামগঞ্জে পুলিশকে অ*পহরণ করলো ডা*কাতরা, গ্রে*প্তার ২
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পুলিশকে অ*পহরণ করলো ডা*কাতরা, গ্রে*প্তার ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০১:৫০:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পুলিশকে অ*পহরণ করলো ডা*কাতরা, গ্রে*প্তার ২


সুনামগঞ্জে ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিলেন গ্রেপ্তারকৃতরা।

শান্তিগঞ্জ থানার পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে দিরাই উপজেলা থেকে দ্রুতগতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন